শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম ট্যাগ করা পোস্ট নিজের প্রোফাইলে দেখানোর সুবিধা আনল ইনস্টাগ্রাম বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ হুথিদের হাতে, হুমকিতে লোহিত সাগরের বাণিজ্যপথ বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান সারাদেশে তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস
  • নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ: মঙ্গলবার (২০ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রাঙ্গণে একটি সফল ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

    জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযান চলাকালে পাসপোর্ট অফিসের আশপাশে দালালচক্রের কার্যক্রম নজরদারিতে আনা হয়। দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারার আওতায় দুইজন দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১,০০০ টাকা করে মোট ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়। এ সময় একটি পাসপোর্টও জব্দ করা হয়।

    অভিযানে পাসপোর্ট অফিসের সামনে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়। দোকানসমূহকে এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, সড়ক ও জনপথ বিভাগের সহায়তায় একটি অস্থায়ী টিনের দোকান ভেকু (ভ্যাকুয়াম এক্সক্যাভেটর) ব্যবহার করে সরিয়ে ফেলা হয়।

    জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। সুশাসন প্রতিষ্ঠা, নাগরিকসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন