বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের
  • ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশি বাধা, কাকরাইলে গার্মেন্টস শ্রমিকরা

    ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশি বাধা, কাকরাইলে গার্মেন্টস শ্রমিকরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বকেয়া বেতন পরিশোধের দাবিতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করছেন গার্মেন্টস শ্রমিকরা। এই কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা শুরু করলে কাকরাইল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন তারা।

    মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে মিছিলসহ কাকরাইল মোড়ে পৌঁছান আন্দোলনকারীরা এবং সেখানেই অবস্থান নেন।

    বেতনের দাবিতে ব্যানার হাতে স্লোগান দিতে দিতে পল্টনের দিক থেকে যমুনার উদ্দেশে এগিয়ে আসেন গার্মেন্টস শ্রমিকরা। এরপর কাকরাইল মোড়ে পুলিশ তাদের বাধা দিলে আন্দোলনকারীরা কাকরাইল মোড় অবরোধ করে সেখানে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

    এ সময় প্রায় ১৮ মাস আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ড গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের ত্রিপক্ষীয় চুক্তি মোতাবেক শ্রমিক-কর্মচারীদের সব পাওনাদি পরিশোধের দাবিতে উপদেষ্টা বরাবর স্মারকলিপি— শীর্ষক ব্যানার হাতে বেতনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন