বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ-চীনের বিচার বিভাগীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা তথ্য কমিশনকে কার্যকর করতে ১০০ দিনের পরিকল্পনা, শুরু হচ্ছে অভিযোগের শুনানি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, উদ্ধার ইয়াবা-গাঁজা গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতায় সেরা তিন এআই উদ্ভাবন নারীদের ব্যাংক হিসাব বাড়লেও ঋণপ্রাপ্তিতে বৈষম্য মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছে সরকার মৃত্যুর পর কাফেররা যে কারণে মুসলিম হওয়ার আকাঙ্ক্ষা করবে আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজারের বেশি শয্যা বাড়িয়েছে সরকার কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সঙ্গীর প্রতারণা বুঝবেন যেসব ১৫টি আচরণে
  • সাভারে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

    সাভারে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাভারের ব্যাংক কলোনী এলাকায় শাহীন (২৬) নামের এক যুবককে প্রকাশ্যে মাথায় গুলি করে হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। 

    সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় সাবিক সাংসদ, বিএনপি নেতা ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বাড়ির সামনে আজ সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে শাহীন (২৬) নামে এক পরিবহন রংমিস্ত্রিকে প্রকাশ্যে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    গুলির শব্দে আতঙ্কিত হয়ে এলাকাবাসী এদিক সেদিক ছোটাছুটি শুরু করেন এবং সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন তারা। হত্যার খবর পেয়ে ছুটে এসে ঘটনাস্থল ঘিরে রেখেছেন সাভার মডেল থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‍্যাব সদস্যরা। তবে কারা কি উদ্দেশ্যে জনবহুল এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে থাকা একজন র‍্যাব সদস্য জানান, খুব কাছ থেকে ঐ যুবককে লক্ষ্য করে গুলি ছোঁড়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    জানা যায় নিহত শাহীন সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুরের কোটাপাড়া এলাকার কবির হোসেনের ছেলে। সে ঘটনাস্থলের পাশেই বরুনের মালিকানাধীন একটি প্রাইভেটকার গ্যারেজে পেইন্টিং মিস্ত্রির কাজ করত। শাহীনকে গুলি করে হত্যার সংবাদ পেয়ে গ্যারেজ মালিক বরুন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা দৈনিক নতুন কাগজকে জানায়, সোমবার রাত সাড়ে ৯টারদিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শাহীন ও সাদা শার্ট পরিহিত এক ব্যক্তির সঙ্গে ব্যাংক কলোনির শাখা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তারা কিছু দূর হেটে গেলে সাদা শার্ট পরিহিত ব্যক্তি শাহীনের মাথায় গুলি করে পালিয়ে যান। ততক্ষণে শাহীন মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারান।

    নিহতের ছোট ভাই মো. আরিফ জানায়, আমার ভাই কারো কোনো ক্ষতি করেনি। তাহলে কেন তাকে হত্যা করা হলো। এখন তার একমাত্র শিশুপুত্র এবং স্ত্রীর কি হবে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

    শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে বিস্তারিত বলা যাবে।

    হত্যাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।


    সাইদুল আলম তৌহিদ সাভার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন