বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু সওজের গাড়িচালকের স্ত্রীর প্রতিষ্ঠানের নামে দেড় কোটি টাকার কাজ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল
  • সাতকানিয়ায় বাসের ধাক্কায়  শিশু নাজিফা নিহত

    সাতকানিয়ায় বাসের ধাক্কায়  শিশু নাজিফা নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতকানিয়ায় রাস্তা পার হতে গিয়ে পূরবী বাসের ধাক্কায় পাঁচ বছরের এক শিশু নিহতের ঘটনা ঘটেছে। ঘটনাটি  ৮মে আনুমানিক সাড়ে ৪ টার সময় বান্দরবান-কেরানীহাট সড়কের সাতকানিয়া উপজেলাধীন কেওচিয়া ইউনিয়নের বায়তুল ইজ্জত বিজিবি ক্যাম্পের পূর্ব পাশে সত্য পীরের মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত ওই শিশুর নাম মোছাম্মৎ নাজিফা (৫)। সে উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের আমতলা হাদিয়ামার বাড়ির দুবাই প্রবাসী আবছার উদ্দিনের মেয়ে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  রবিবার বিকালে নাজিফা তার এক আত্মীয়দের সাথে বায়তুল ইজ্জত বিজিবি ক্যাম্পের দিকে ঘুরতে এসে হাঁটতে হাঁটতে সত্যপীর মাজারের সামনে আসলে রাস্তার উত্তর পাশ হতে দক্ষিণ পাশে পার হওয়ার সময় বান্দরবান হতে ছেড়ে আসা দ্রুতগামী পূরবী বাসের (ঢাকা মেট্রো-ব ১৪-০০৫৪) সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যায়।

    এরপর ঘটনাস্থলে পুলিশ এসে গাড়িটি জব্দ করেন ও লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

    যোগাযোগ করা হলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানে হয়েছে। ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হচ্ছে। যেহেতু ঘটনাটি একটু আগে ঘটেছে তাই নিহত শিশুটির ব্যাপারে পরিবারের লোকদের সাথে আলাপ-আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


    নুরুল কবির, সাতকানিয়া প্রতিনিধি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন