বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর
  • অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন না হলে সোমবার থেকে সাত কলেজের আন্দোলন শুরু

    অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন না হলে সোমবার থেকে সাত কলেজের আন্দোলন শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কার্যক্রমের অংশ হিসেবে পাঁচ দফা দাবি তুলে ধরে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এসব দাবি রোববার (১৮ মে) রাতের মধ্যে পূরণ না হলে সোমবার (১৯ মে) থেকে কঠোর আন্দোলন কর্মসূচি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

    শনিবার (১৭ মে) বিকেল ৪টায় ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাত কলেজের সম্মিলিত সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এ আলটিমেটাম ঘোষণা করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের সদস্য তানজিমুল আবিদ ও জাফরিন আক্তার।

    সংবাদ সম্মেলনে জাফরিন আক্তার বলেন, "আমরা আমাদের শিক্ষার ন্যায্য অধিকার চাই। রাজপথে নেমে আন্দোলন করতে চাই না, পড়ার টেবিলেই ফিরতে চেয়েছিলাম। কিন্তু বারবার রাষ্ট্র আমাদের বাধ্য করছে রাজপথে নামতে।"

    শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো:

    ১. রোববার (১৮ মে) রাতের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে।
    ২. প্রজ্ঞাপন জারির পর সেশনজট নিরসন, ভুতুড়ে ফলের সমাধান, অতিরিক্ত ফি আদায় বন্ধসহ সকল একাডেমিক অসংগতির সমাধান এবং অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।
    ৩. প্রজ্ঞাপন জারির পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে হবে।
    ৪. আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং লোগো/মনোগ্রাম প্রকাশ করতে হবে।
    ৫. আগামী এক মাসের মধ্যে, অর্থাৎ ১৬ জুনের মধ্যে, নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে।

    শিক্ষার্থীরা জানিয়েছেন, এসব দাবির ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নিলে তারা আন্দোলনের কঠিন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন