বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর
  • আজকের ছুটি বাতিল, খোলা থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

    আজকের ছুটি বাতিল, খোলা থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ্যে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়েছে। তবে ছুটির ভারসাম্য রক্ষায় ঈদের আগের দুই শনিবার—১৭ ও ২৪ মে—ছুটি বাতিল করা হয়েছে। ফলে আজ শনিবার (১৭ মে) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

    শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা থাকবে। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে সব মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকবে।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আদেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ খোলা রাখা হয়েছে।

    এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি ও বেসরকারি সব কলেজে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলবে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল ও কামিল মাদরাসাগুলোও যথারীতি খোলা থাকবে।

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন