বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর
  • ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

    ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার (১৬ মে) থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ২৯ মে এবং পরবর্তী দিনের টিকিট সংগ্রহ করা যাচ্ছে। সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অগ্রিম টিকিট বিক্রি চলবে।

    এর আগে, গত ১৪ মে বিকেলে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, ১৬ মে থেকে যাত্রীরা বাসের টিকিট অনলাইন ও সরাসরি কাউন্টার—উভয় মাধ্যমেই কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই টিকিট বিক্রি করবে।

    শুভঙ্কর ঘোষ আরও জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী ভাড়া নিতে হবে, অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। এ বিষয়ে পরিবহন মালিকদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

    গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে যাত্রীদের অসন্তোষের কথা উল্লেখ করে তিনি বলেন, এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ না করলেও পরিবহন মালিকদের এবার যুক্তিসংগত ও গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। সেবার মান অনুযায়ী ভাড়া ঠিক করা হলেও তা যেন যাত্রীদের নাগালের মধ্যেই থাকে—সে দিকেই এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে।

     

    ন তুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন