বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ-চীনের বিচার বিভাগীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা তথ্য কমিশনকে কার্যকর করতে ১০০ দিনের পরিকল্পনা, শুরু হচ্ছে অভিযোগের শুনানি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, উদ্ধার ইয়াবা-গাঁজা গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতায় সেরা তিন এআই উদ্ভাবন নারীদের ব্যাংক হিসাব বাড়লেও ঋণপ্রাপ্তিতে বৈষম্য মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছে সরকার মৃত্যুর পর কাফেররা যে কারণে মুসলিম হওয়ার আকাঙ্ক্ষা করবে আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজারের বেশি শয্যা বাড়িয়েছে সরকার কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সঙ্গীর প্রতারণা বুঝবেন যেসব ১৫টি আচরণে
  • সৈয়দপুরে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অভিষেক অনুষ্ঠান

    সৈয়দপুরে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অভিষেক অনুষ্ঠান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর সৈয়দপুরে নবগঠিত ওলেমায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গেল বুধবার শহরের আদিবা কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের কো-চেয়ারম্যান আলহাজ্ব ড. আফজাল হোসেন। সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী আশরাফী।

    এই অভিষেক অনুষ্ঠানে মাওলানা রিজওয়ান আল কাদেরী সাহেবকে সভাপতি ও মাওলানা মুফতি মুহাম্মদ হামিদ জামাল আশরাফীকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এতে বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা অন্তর্ভুক্ত রয়েছেন। ভবিষ্যতে এই কমিটির পরিসর আরও বাড়ানো হবে বলেও জানানো হয়।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সমাজে ইমাম-মুয়াজ্জিন ও আলেম সমাজ নানা উপেক্ষার শিকার। তাদের ন্যায্য অধিকার আদায় ও আকীদায়ে আহলে সুন্নাতের প্রচার-প্রসারের লক্ষ্যে এই সংগঠনের যাত্রা।

    অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জাকিরুল মুনির, মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী, মাওলানা শাহজাদা আশরাফী, মাওলানা রিজওয়ান আল কাদেরী, মাওলানা মোরশেদুল কাদেরী, মাওলানা রাহাতুল আশেকীন, মাওলানা মুফতি মুহাম্মদ হামিদ জামাল আশরাফী, মাওলানা মোমিনুল ইসলাম রিজভী, মাওলানা রশিদুল ইসলাম, মাওলানা আব্দুল জব্বার রিজভী, মমতাজ রাসুল, আজহার সুলতানসহ আরও অনেকে।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা আব্দুল ওয়াহেদ আশরাফী। সবশেষে শপথ পাঠ, সালাতো সালাম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


    তৌসিফ রেজা, সৈয়দপুর 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন