শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • পাকিস্তানে ভারতীয় নারী পাইলট আটক, গুজব বলে উড়িয়ে দিল আইএসপিআর

    পাকিস্তানে ভারতীয় নারী পাইলট আটক, গুজব বলে উড়িয়ে দিল আইএসপিআর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চারদিনের সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ভারতের একটি রাফাল যুদ্ধবিমানের নারী পাইলটকে পাকিস্তান আটক করেছে—এমন দাবি। গুজবে বলা হয়, ভারতীয় বিমান বাহিনীর নারী পাইলট শিবাঙ্গী সিং পাকিস্তানের হেফাজতে রয়েছেন।

    এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী সাফ জানিয়ে দিয়েছেন, এ ধরনের খবর পুরোপুরি ভুয়া।

    এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি পরিষ্কারভাবে নিশ্চিত করছি, ভারতীয় কোনো পাইলট পাকিস্তানের হেফাজতে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব গুজব সম্পূর্ণ ভিত্তিহীন ও অতিরঞ্জিত।”

    তিনি আরও জানান, বিভিন্ন উৎস থেকে উদ্দেশ্যমূলকভাবে ভুয়া ভিডিও ও তথ্য ছড়ানো হয়েছে, যা সত্যের সঙ্গে মেলেনা।

    এই বিষয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারও প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, “পাকিস্তানের হাতে ভারতীয় কোনো পাইলট আটক হয়নি। জনগণকে ভুয়া তথ্য ও অপপ্রচারে কান না দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।”

    এর আগে গুজবে বলা হয়, পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে একটি রাফাল যুদ্ধবিমান বিধ্বস্ত হলে পাইলট শিবাঙ্গী সিংকে জীবিত আটক করা হয়।

    তবে পাকিস্তান ও ভারত—উভয় পক্ষের তরফ থেকেই এসব দাবিকে ভুয়া ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করা হয়েছে।


    সূত্র: জিও নিউজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন