বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর
  • শাহবাগে চলছে ‘ব্লকেড’ কর্মসূচি, বিকেলে গণজমায়েত

    শাহবাগে চলছে ‘ব্লকেড’ কর্মসূচি, বিকেলে গণজমায়েত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে ‘শাহবাগ ব্লকেড’ নামে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ শনিবার (১০ মে) বিকেল ৩টা থেকে এই গণজমায়েত শুরু হবে। শুক্রবার (৯ মে) রাত ১১টায় শাহবাগে এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।

    হাসনাত জানান, "গতকাল রাত ১০টা থেকে আমরা অবস্থান কর্মসূচি শুরু করেছি, আজ ২৫ ঘণ্টা অতিক্রান্ত। আমরা জানি না এই কর্মসূচির শেষ কোথায়। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, ততক্ষণ আমাদের অবস্থান চলবে।"

    তিনি বলেন, আন্দোলনের তিন দফা দাবি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে: আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান অন্তর্ভুক্ত করতে হবে। জুলাইয়ের ঘোষণাপত্র অবিলম্বে জারি করতে হবে।

    হাসনাত আরও বলেন, “এই তিন দফা দাবি বাস্তবায়নের আগ পর্যন্ত আমরা শাহবাগ ছাড়বো না। শনিবার বিকেল ৩টায় রাজধানীজুড়ে নিপীড়নের শিকার সব মানুষকে নিয়ে শাহবাগে গণজমায়েত অনুষ্ঠিত হবে।”

    তিনি জানান, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, গুম-খুন, মোদিবিরোধী আন্দোলনে নিপীড়নের শিকাররা সবাই এতে অংশ নেবেন। একইসঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের ‘জুলাই পয়েন্ট’ গুলোতেও গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে।

    তিনি বলেন, "এই আন্দোলন সেই শক্তিগুলোর বিরুদ্ধে যারা বাংলাদেশকে বর্গা দিয়ে শাসন করেছে। জনগণ ৫ আগস্ট যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের আইনগত ভিত্তি প্রতিষ্ঠার লড়াই এটি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে।"

     

    নতুন কাগজ/বিএইচ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন