বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা সুবিধাবঞ্চিত মানুষের দুরবস্থার দায় রাজনীতিবিদদের: স্পিকার অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাস ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান বাংলাদেশ-চীনের বিচার বিভাগীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা তথ্য কমিশনকে কার্যকর করতে ১০০ দিনের পরিকল্পনা, শুরু হচ্ছে অভিযোগের শুনানি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, উদ্ধার ইয়াবা-গাঁজা গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতায় সেরা তিন এআই উদ্ভাবন নারীদের ব্যাংক হিসাব বাড়লেও ঋণপ্রাপ্তিতে বৈষম্য মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছে সরকার মৃত্যুর পর কাফেররা যে কারণে মুসলিম হওয়ার আকাঙ্ক্ষা করবে
  • লাকসামে মাদকবিরোধী অভিযানে দুই নারী গ্রেফতার

    লাকসামে মাদকবিরোধী অভিযানে দুই নারী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার লাকসাম পৌরসভার ৫নং ওয়ার্ডের রাজঘাট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দুই নারীকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মাদক ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন রাত ২টার দিকে নিজ এলাকায় অবস্থান করছে। অভিযান চলাকালে দেলোয়ার বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

    তবে ঘটনাস্থল থেকে তার দুই সহযোগী—শারমিন আক্তার রিমা (৪২) ও রেহানা আক্তার রেনা (৪০)—কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, ৩৩০ গ্রাম গাঁজা ও ১,০৪,৩৪৫ টাকা উদ্ধার করা হয়।

    আটককৃতরা রাজঘাট, লাকসাম, কুমিল্লা জেলার বাসিন্দা। তাদের এবং উদ্ধারকৃত মাদক ও অর্থ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য লাকসাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অস্ত্র এবং অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন