বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পরিবেশের মান না মানলে কোনো ট্যানারি চলতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ
  • রাউজানে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

    রাউজানে যুবদলকর্মীকে গুলি করে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন যুবদলের এক কর্মী, মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬)।

    শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার ভান্ডারী কলোনি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

    নিহত মো. মানিক আবদুল্লাহ ওই এলাকার প্রয়াত আব্দুল মোতালেবের ছেলে।

    সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১২টায় ভান্ডারী কলোনির হানিফের ভাড়া ঘরে ভাত খেতে গিয়েছিল মানিক। এ সময় অজ্ঞাতনামা ৮-১০ জন অস্ত্রধারী দুর্বৃত্ত শর্টগানের গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়।

    হত্যাকারীরা মুখোশধারী ছিল। রাতে ঘটনাস্থলে ছুটে যান রাউজান থানার ওসিসহ একদল পুলিশ। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ।

    এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থল থেকে ২ রাউন্ড শর্টগানের কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

    রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

     


    জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন