বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পরিবেশের মান না মানলে কোনো ট্যানারি চলতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ
  • চাটখিলে যুবদল নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

    চাটখিলে যুবদল নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান মদু ও মো. শামীমসহ কারাবন্দি যুবদল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের নেতাকর্মীরা।

    শনিবার বেলা ১১টার দিকে চাটখিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। বিক্ষোভ মিছিলটি খিলপাড়া এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে এসে স্কুলগেইটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

    সমাবেশে বক্তারা বলেন, “ফ্যাসিবাদী সরকারের সাজানো মিথ্যা মামলায় যুবদলের নেতাদের অন্যায়ভাবে কারাবন্দি করা হয়েছে। আমরা অবিলম্বে ফজলুর রহমান মদু ও মো. শামীমসহ সকল রাজবন্দির মুক্তির দাবি জানাচ্ছি।”

    সমাবেশে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জগলু, মোহাম্মদ আলী, আনিছুর রহমান হানিফ, লিয়াকত আলী ভুট্রু প্রমুখ।

    এছাড়াও উপস্থিত ছিলেন খিলপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন খোকন, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কেফায়েত মাওলানা, সাংগঠনিক সম্পাদক জালাল হোসেন, প্রচার সম্পাদক মনির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন