বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পরিবেশের মান না মানলে কোনো ট্যানারি চলতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ
  • প্রত্যয় সৃজনশীল মেধা বৃত্তি ২০২৫: হাটহাজারীতে ২০০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ

    প্রত্যয় সৃজনশীল মেধা বৃত্তি ২০২৫: হাটহাজারীতে ২০০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হাটহাজারীর অন্যতম শিক্ষাবান্ধব স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় বাংলাদেশ আয়োজিত “প্রত্যয় সৃজনশীল মেধা বৃত্তি ২০২৫”-এ বৃত্তিপ্রাপ্ত ২০০ শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র, মেডেল ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

    গতকাল (১৮ এপ্রিল) বিকাল ৩টায় হাটহাজারী মডেল থানা সংলগ্ন জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    সংগঠনের সভাপতি মোহাম্মদ সাজিদুল ইমরান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দিন খান।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মীর আশকার এবং সদস্য সুমি বড়ুয়া।

    মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. এনায়েত উল্যা পাটওয়ারী।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ রাশেদ, চেয়ারম্যান, রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিক লি. ও সংগঠনের উপদেষ্টা (উদ্বোধক), কর্ণেল আবু নাসের মোহাম্মদ তোহা, অধ্যক্ষ, লিডার্স স্কুল অ্যান্ড কলেজ (মোটিভেশনাল বক্তা), অধ্যাপক আবুল হাশেম, চট্টগ্রাম কলেজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ (Guest of Honour)।

    এছাড়াও উপস্থিত ছিলেন, প্রধান পৃষ্ঠপোষক লায়ন ডা. হাফিজুর রহমান, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফিরোজ চৌধুরী, চেয়ারম্যান মোশাররফ হোসেন চৌধুরী, উপদেষ্টা  আবদুল কাদের, সাধারণ সম্পাদক শাহেদ বিন আলী আজাদ, সহ-সভাপতি আশরাফ হোসেন ফাহিম।

    অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, স্থানীয় সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উল্লেখযোগ্যভাবে, "স্টুডেন্ট অব দ্য ইয়ার" নির্বাচিত এক শিক্ষার্থীকে উপহার হিসেবে একটি ল্যাপটপ প্রদান করা হয়।

    এই আয়োজন হাটহাজারীতে শিক্ষার্থীদের মাঝে মেধা ও সৃজনশীলতার বিকাশে নতুন অনুপ্রেরণা যোগাবে বলেই আয়োজকরা আশাবাদী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন