শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

    তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কয়েক দিনের প্রচণ্ড দাবদাহের পর অবশেষে রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। বুধবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঝোড়ো হাওয়ার পর শুরু হয় বৃষ্টিপাত, যা নগরবাসীর মধ্যে খানিকটা প্রশান্তি এনে দেয়।

    বৃষ্টির কারণে তেজগাঁও, কারওয়ান বাজার, ফার্মগেট, গ্রিন রোডসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়। ফলে যান চলাচলে ধীরগতি দেখা দেয় এবং যানজটেরও সৃষ্টি হয় কিছু স্থানে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা অনেকটাই কমবে। তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে।

    সংস্থাটি আরও জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং শিলাবৃষ্টির কথাও বলা হয়েছে।

    এদিকে বৈশাখের শুরুতে স্বস্তির এমন বৃষ্টি পেয়ে প্রশান্তির নিশ্বাস ফেলছেন রাজধানীবাসী।

    তেজগাঁওয়ে ইমরান মাহমুদ নামে একজন বলেন, প্রয়োজনীয় কাজ শেষ করে অফিসে ফিরছিলাম। বৃষ্টিতে মনটাই ভালো হয়ে গেল। কি যে শান্তি লাগছে, বলে বোঝাতে পারব না। এখন গিয়ে ফুরফুরে মেজাজে কাজ করব।

    স্বস্তির কথা শোনালেন কারওয়ান বাজারের মোস্তাফিজুর রহমানও। তিনি বলেন, এ কদিন যে গরম ছিল, তা আজকের বৃষ্টির মাধ্যমে অনেকটাই চলে গেল।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ