বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পরিবেশের মান না মানলে কোনো ট্যানারি চলতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ
  • পশ্চিম হাটহাজারীর পাহাড়ে কফির সুবাস

    পশ্চিম হাটহাজারীর পাহাড়ে কফির সুবাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিমে দুর্গম পাহাড়ি এলাকায়, বিশেষ করে উদালিয়া পাহাড়ে কফি চাষে আশাজাগানিয়া সাফল্য দেখাচ্ছেন কৃষি উদ্যোক্তা মো. ইউসুফ। উপজেলা কৃষি অফিসের সার্বিক সহায়তায় তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন।

    সাবেক ব্যাংকার মো. ইউসুফ ২০২১ সালে উপজেলার কৃষি কর্মকর্তা মো. আল মামুন শিকদারের পরামর্শে ৫০০টি কফি চারা রোপণ করেন। ফলন সন্তোষজনক হওয়ায় ২০২৩ সালে তিনি আরও ৫০০ চারা রোপণ করেন। বর্তমানে তার বাগানে রোপিত গাছগুলোতে ফল আসতে শুরু করেছে। বাগান ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি গাছেই লালচে কফি ফল ঝুলে আছে।

    তিনি জানান, কফি ছায়াপ্রিয় উদ্ভিদ হওয়ায় তিনি তার মিশ্র ফলবাগানে কফি গাছ রোপণ করেছেন, যা একাধিক ফসল চাষের মাধ্যমে বাগানের লাভজনকতা বাড়াবে। কৃষি অফিসের মাধ্যমে তিনি পেয়েছেন জৈব সার, বালাইনাশক ও নেটসহ প্রয়োজনীয় উপকরণও।

    উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল মামুন শিকদার বলেন, “কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের’ আওতায় হাটহাজারী উপজেলায় ১৬ হেক্টর জমিতে কফি বাগান স্থাপন করা হয়েছে। লালিয়ারহাট ও উদালিয়ায় স্থাপিত বাগানগুলোতে এ বছর ফলন দেখা গেছে।”

    তিনি আরও জানান, চাষিদের জন্য পাল্পিং মেশিন সরবরাহ করা হয়েছে, যাতে তারা সহজেই কফি প্রক্রিয়াজাত ও বাজারজাত করতে পারেন।

    বিশ্বব্যাপী কফির ব্যাপক চাহিদা থাকায়, বাংলাদেশে কফি চাষ সম্ভাবনাময় একটি খাত হিসেবে বিবেচিত হচ্ছে। এতে দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাজারেও প্রবেশ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


    নতুন/কাগজ/আসলাম/হাটহাজারী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন