বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পরিবেশের মান না মানলে কোনো ট্যানারি চলতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ
  • রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা

    রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “নতুন দিনের নতুন আনন্দে উচ্ছ্বসিত হোক বাঙালির প্রাণ”—এই স্লোগানকে সামনে রেখে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১৪ এপ্রিল) বিকেলে পিসিসিপি’র জেলা কার্যালয়, কাঠালতলী এলাকা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

    শোভাযাত্রা শেষে জেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুভেচ্ছা অনুষ্ঠানে বক্তব্য দেন—পিসিসিপি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি গিয়াস উদ্দিন রানা, রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক মহিবুল্লাহ নুহাশ, প্রচার সম্পাদক ইসমাঈল গাজী, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদিকা সাজেদা বেগম, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস বিথী ও মোহনা আক্তার। এছাড়া রাঙামাটি পৌর শাখার সভাপতি পারভেজ মোশাররফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু-সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    বক্তারা বলেন, “পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। তবে এ উৎসব যেন সাংস্কৃতিক বিকৃতির শিকার না হয়, সেদিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করে বৈশাখ উদযাপনই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।”

    তারা আরও বলেন, “বৈশাখের চেতনা হলো—অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সুস্থ সংস্কৃতির চর্চা করা। তাই আমাদের উচিত শেকড়ের গান গাওয়া, আমাদের সংস্কৃতিকে কেন্দ্র করে আত্মপরিচয়ের জায়গা শক্তিশালী করা।”

    পহেলা বৈশাখ উপলক্ষে পুরো দেশে যেমন সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, তেমনি রাঙামাটিতেও উৎসবের আনন্দে মেতে ওঠে সবাই। পিসিসিপি'র এই আয়োজন শহরে প্রাণের স্পন্দন জাগিয়ে তোলে।


    আহমদ বিলাল খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন