বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পরিবেশের মান না মানলে কোনো ট্যানারি চলতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ
  • বাংলা নববর্ষ উদযাপনে ইফা'র আলোচনা সভা

    রাঙ্গামাটিতে একযোগে জুমার নামাজের আহ্বান উপপরিচালক ইকবাল বাহার চৌধুরীর

    রাঙ্গামাটিতে একযোগে জুমার নামাজের আহ্বান উপপরিচালক ইকবাল বাহার চৌধুরীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলার সব মসজিদে একযোগে দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন জেলা উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।

    সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করা হয়, যা অনেক সময় সফররত মুসল্লিদের জন্য সমস্যার সৃষ্টি করে। একযোগে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করলে এ সমস্যা দূর হবে। তাই রাঙ্গামাটি জেলার সব মসজিদে একসাথে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের জন্য খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটির প্রতি আহ্বান জানাচ্ছি।"

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. পেয়ার আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেদভেদী রিসোর্স  সেন্টারের সাধারণ কেয়ারটেকার মাওলানা মিরাজ উদ্দিন।

    স্বাগত বক্তব্য রাখেন জেলা কারাগার রিসোর্স সেন্টারের কেয়ারটেকার মাওলানা মো. আশহাদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন মডেল কেয়ারটেকার মো. মাহবুব আলম, মো. আলমগীর হোসেন, শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. শামসুল আলম ও সাধারণ সম্পাদক মাওলানা মো. ওমর আলী প্রমুখ।

    অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


    আহমদ বিলাল খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন