বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পরিবেশের মান না মানলে কোনো ট্যানারি চলতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ
  • রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিকরণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

    রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিকরণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার (১২ এপ্রিল) স্থানীয় প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

    কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল—“প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরণে সুশীল সমাজের ভূমিকা”।

    অনুষ্ঠানের শুরুতে সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রিংকু সংস্থার কার্যক্রম ও সাফল্য তুলে ধরে একটি উপস্থাপনা দেন। এরপর অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা, যেখানে শিক্ষক, সাংবাদিক, ইমাম, ব্যবসায়ী ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা নিজ নিজ দৃষ্টিকোণ থেকে মতামত ও পরামর্শ দেন।

    ব্র্যাক এনজিওর প্রতিনিধি জানান, তারা রায়পুর উপজেলায় চক্ষু সেবায় কাজ করছেন এবং ভবিষ্যতে স্থানীয় সংস্থার সঙ্গে যৌথভাবে স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করতে আগ্রহী। শিক্ষক প্রতিনিধিরা জানান, স্কুল পরিচালনা কমিটি (এসএমসি) গঠনে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি বিবেচনায় নেওয়া হবে এবং তাদের শিক্ষা গ্রহণে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে।

    কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেনা আকবর ফাউন্ডেশনের পরিচালক সাইফুল ইসলাম মুরাদ। তিনি সংস্থার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন। পরে তাকে সংস্থার উপদেষ্টা হিসেবে মনোনীত করা হলে, তিনি তা সম্মানের সঙ্গে গ্রহণ করেন।

    দিনের শেষাংশে উত্তর চর বংশী ইউনিয়নের এক প্রতিবন্ধী যুবক সুমনকে একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়। এই উদ্যোগে সহায়তা করে নূরজাহান ফার্মা।

    আয়োজক সংস্থা মনে করছে, এই কর্মশালার মাধ্যমে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার পথে একটি ইতিবাচক বার্তা ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।


    নতুন/কাগজ/মাহমুদুন্নবী/লক্ষ্মীপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন