শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • ঢাকায় ঝড়-বৃষ্টি-বজ্রপাত

    ঢাকায় ঝড়-বৃষ্টি-বজ্রপাত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানী ঢাকায় শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে, যা কিছুটা স্বস্তি এনে দিয়েছে অতিপ্রচণ্ড গরমে ভোগা নগরবাসীর জন্য।

    শেষ বিকেলে ঢাকার আকাশে ঘন কালো মেঘ দেখা দেয়। এর কিছু সময় পরেই শুরু হয় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি। হঠাৎ এই আবহাওয়ায় দিনের গরমে হাঁসফাঁস করা মানুষ কিছুটা প্রশান্তি অনুভব করে।

    রাজধানীতে ঝড়-বজ্রপাত

    বৃষ্টির কারণে কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিলেও তীব্র গরম থেকে মুক্তি পাওয়ায় স্বস্তিই বেশি ছিল নগরবাসীর মুখে।

    খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, মতিঝিল, বাড্ডা, উত্তরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে দেশের আরও কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একইসঙ্গে তাপমাত্রা কিছুটা কমে আসবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

    অবশ্য, বৃষ্টিতে স্বস্তির পাশাপাশি দুর্ভোগও ছিল। রাজধানীর কিছু এলাকায় হঠাৎ বৃষ্টির কারণে বাইরে থাকা মানুষ বিপাকে পড়েন। তবে গরমে হাঁসফাঁস করা নগরবাসীর অনেকে এই বৃষ্টিকে আশীর্বাদ হিসেবেই দেখছেন।

    সাইফুল ইসলাম নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী বলেন, সকাল থেকে তাপমাত্রা এতটাই বেশি ছিল যে ঘর থেকে বের হতে ভয় লাগছিল। এই বৃষ্টিতে প্রাণ ফিরে পেলাম।

    এদিকে, ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ