বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত

    গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় ২০০ জন। ফলে এই অবরুদ্ধ উপত্যকায় নিহতের সংখ্যা মোট প্রায় ৫০,৪০০-এ পৌঁছেছে।

    গত ১৮ মার্চ থেকে গাজায় ইসরায়েলি হামলা নতুন করে শুরু হওয়ার পর থেকে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
    বার্তাসংস্থাটির তথ্য অনুযায়ী, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আক্রমণে এই ভূখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫০,৩৯৯-এ পৌঁছেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে।

    মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আহত আরও ১৮৩ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে সংঘাত শুরুর পর থেকে আহতের সংখ্যা বেড়ে ১,১৪,৫৮৩-এ পৌঁছেছে। অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কিন্তু উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
    ১৫ মাস ধরে চলা সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয়। এরপর প্রায় দুই মাস গাজায় কম-বেশি শান্তি বিরাজ করছিল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে হামাসের সঙ্গে মতবিরোধের জেরে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ইসরায়েল পুনরায় গাজায় বিমান হামলা শুরু করে।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ১৮ মার্চ থেকে গাজায় ইসরায়েলি বিমান হামলার নতুন ধাপে ১,০৪২ জন ফিলিস্তিনি নিহত এবং ২,৫০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের এই নৃশংস হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে ভেঙে দিয়েছে।
    জাতিসংঘের মতে, ইসরায়েলের এই নির্মম আক্রমণের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি তাদের বাসস্থান থেকে উচ্ছেদ হয়েছেন। এছাড়া, এই অবরুদ্ধ ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

    গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
    এছাড়া, অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসন চালানোর কারণে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগে মামলার সম্মুখীন হয়েছে।


    টিএম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন