বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ধ্বংসস্তূপের মাঝে নামাজ:

    ঈদের দিনেও গাজায় ইসরায়েলি হামলায় ৬৪ জন নিহত

    ঈদের দিনেও গাজায় ইসরায়েলি হামলায় ৬৪ জন নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় পবিত্র ঈদুল ফিতরের দিন আরও ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। এই হামলায় নিহতদের মধ্যে অনেকেই গাজার বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। 

    এছাড়া, গাজার রাফাহ এলাকায় এক সপ্তাহ আগে গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি গোলাবর্ষণের পর প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) আটজন চিকিৎসক, পাঁচজন বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং জাতিসংঘের এক কর্মচারীর মৃতদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রেড ক্রিসেন্ট। 

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৫০ হাজার ২৭৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৪ হাজার ৯৫ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের মতে, নিহতের সংখ্যা আরও বেশি, কারণ ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে। 

    এদিকে, আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঈদুল ফিতরের প্রথম দিন গাজা উপত্যকায় সাধারণত উৎসবের পরিবেশ থাকলেও এ বছর পরিস্থিতি একেবারে ভিন্ন। ইসরায়েলি হামলার মধ্যে গাজার মানুষের আনন্দ উধাও হয়ে গেছে। বোমার বিস্ফোরণ এবং কামানের গোলার শব্দের মাঝে ফিলিস্তিনিরা তাদের বেঁচে থাকার জন্য চিৎকার করছে। 

    গাজার মধ্যাঞ্চলের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকটি লোক আহত হয়েছে, এবং এই দিনটি গাজার মানুষের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে।


    টিএম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন