শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান
  • চাঁদরাতে জমে উঠেছে ঈদে নগরীর বাজার

    চাঁদরাতে জমে উঠেছে ঈদে নগরীর বাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাত পোহালেই ঈদ। ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে নগরীর বাজার ও বিপণিবিতানে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। ক্রেতাদের ভিড়ে জমজমাট দোকানগুলো, আর ব্যবসায়ীরাও চাঁদরাত উপলক্ষে দিচ্ছেন বিশেষ ছাড় ও অফার।

    রোববার (৩০ মার্চ) রাজধানীর নিউমার্কেট, ইস্টার্ন মল্লিকা, গাউছিয়া মার্কেট ঘুরে দেখা যায়, শেষ সময়ের ঈদবাজার সারতে অসংখ্য ক্রেতা ভিড় জমাচ্ছেন মার্কেটগুলোতে। ব্যবসায়ীরাও পার করছেন ব্যস্ত সময়। চাঁদরাতে পণ্যে বিভিন্ন ছাড় দিয়ে আকর্ষণ করছেন ক্রেতাদের।

    পরিবারসহ নিউমার্কেট এসেছেন জসীম উদ্দিন। তিনি বলেন, চাঁদরাতে শপিং করার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে। তাই ইফতার সেরে চলে এসেছি। তাছাড়া আজ অনেক কিছুতে ছাড়ও পাওয়া যাচ্ছে।

    গাউছিয়া মার্কেটে আসা ক্রেতা কামরুল ইসলাম বলেন, চাঁদরাতে কেনাকাটা করবো বলে মার্কেটে আর আসা হয়নি। আজ পরিবারের জন্য সব কেনাকাটা করবো।

    শেষ ঈদবাজারে সর্বোচ্চ পণ্য বিক্রি করতে ব্যবসায়ীরাও সচেষ্ট রয়েছেন। নূরজাহান মার্কেটের ব্যবসায়ী মো. সুমন বলেন, আজকেই তো শেষ বেচাবিক্রি। তাই কাস্টমার যারা আসছেন, চেষ্টা করছি না ফিরিয়ে দিতে। অল্প লাভ হলেও ছেড়ে দিচ্ছি।

    ইস্টার্ন মল্লিকার ব্যবসায়ী শাহজাহান বলেন, অনেক কাস্টমার অপেক্ষা করে চাঁদরাতে কেনাকাটা করার জন্য। আমরাও সর্বোচ্চ চেষ্টা করি যাতে তারা পণ্যটা কিনতে পারেন। তাই বিভিন্ন ছাড় দিয়ে দিচ্ছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ