বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া

    প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র রমজান মাস শেষের পথে। মাসব্যাপী সিয়াম সাধনার পর বিশ্ব মুসলিম সম্প্রদায় উদযাপন করবে ঈদুল ফিতর।

    বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে আগামী ৩১ মার্চ, সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ঈদের এ তারিখ ঘোষণা করেছে বলে জানিয়েছে খালিজ টাইমস।

    ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। এ বছর রমজান শুরুর ঘোষণাও প্রথম দিয়েছিল দেশটি।

    কেন এই তারিখ নির্ধারণ?
    ফতওয়া কাউন্সিল জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা ও জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। চাঁদ দেখা ও নতুন মাসের শুরু নির্ধারণে তারা নিচের বিষয়গুলো বিবেচনায় নিয়েছে—
    সূর্যাস্তের আগে চাঁদের জন্ম,সূর্যাস্তের পর চাঁদের স্থায়িত্ব,চাঁদ দেখার সম্ভাবনা ।

    কাউন্সিলের ব্যাখ্যা অনুযায়ী:
    শনিবার (২৯ মার্চ) রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে।

    তবে চাঁদ রোববার (৩০ মার্চ) দৃশ্যমান হবে।

    ফলে রমজান মাস হবে ৩০ দিনের, অর্থাৎ ৩০টি রোজা পূর্ণ হবে।

    সে অনুযায়ী ৩১ মার্চ, সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর।

    বাংলাদেশে কবে ঈদ?
    এই হিসাব অনুযায়ী, বাংলাদেশে ১ এপ্রিল, মঙ্গলবার ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন