বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • প্রণয় ভার্মা-দ্বিবেদী বৈঠকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

    প্রণয় ভার্মা-দ্বিবেদী বৈঠকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা ও ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দ্বিপক্ষীয় প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন। তারা আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়েও মতবিনিময় করেছেন।

    শুক্রবার রাতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালকের এক্স অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি পোস্টে বলা হয়েছে, "সিওএএস জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রণয় ভার্মা। তারা পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করেছেন এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদার, আঞ্চলিক নিরাপত্তা শক্তিশালী করার বিষয়ে যৌথ উদ্যোগের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।"

    গত বছর আগস্টে বাংলাদেশের ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসানের পর ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যে কিছু টানাপড়েন তৈরি হয়, যা সীমান্তে ভারতীয় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টার কারণে আরও উত্তেজিত হয়।

    এমন প্রেক্ষাপটে, গত জানুয়ারিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করেন। ১৩ জানুয়ারি সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিবেশী দেশের মধ্যে বিরোধ কারোর জন্যই লাভজনক নয়। সেনাবাহিনীর সম্পর্ক ভালো থাকলেও, রাষ্ট্রীয় সম্পর্ক নিয়ে আলোচনা কেবল তখনই সম্ভব, যখন ‘নির্বাচিত সরকার’ থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন