শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
  • ঈদের ছুটিতে রাজধানী ছাড়ার হিড়িক

    ঈদের ছুটিতে রাজধানী ছাড়ার হিড়িক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শুরু হয়েছে ঈদের ছুটি। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাস, ট্রেন, লঞ্চসহ সব যানবাহনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঘরমুখো মানুষের ঢল নামায় রাজধানীর ব্যস্ত রাস্তাগুলো ফাঁকা হতে শুরু করেছে।

    শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকেই রাজধানীর বিভিন্ন স্টেশন ও টার্মিনালে মানুষের ভিড় বাড়তে থাকে, প্রত্যেকে ছুটছেন নিজ গন্তব্যে ঈদ উদযাপনের জন্য।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, বাস টার্মিনালগুলোর সামনে রয়েছে গাড়ির দীর্ঘ সারি। এসব সড়কে গাড়ি ঢুকতে ও বের হতে অনেক সময় লাগছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কাউন্টারগুলোতে কাঙ্ক্ষিত গাড়ির জন্য অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।

    যাত্রীরা বলছেন, ঈদ উদযাপন করতে বাড়ি যাচ্ছি। স্বজনদের কাছে যাওয়ায় আনন্দ আলাদা।

    এদিকে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, যাত্রীর চাপ রয়েছে তবে ট্রেনের সূচি ঠিক থাকায় সবাই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

    স্টেশন কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। সময়মতো ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। যাত্রী ভোগান্তি নেই।

    এবারের ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটিতে নেই, ফলে ঈদে টানা ছুটি থাকলেও নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ