শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • ঈদ করতে ঢাকা ছাড়ছেন নগরবাসী

    ঈদ করতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। তবে রেলস্টেশন ও বাস টার্মিনালে এখনো ঘরমুখো মানুষের ভিড় তুলনামূলক কম।

    মঙ্গলবার সকাল থেকে কমলাপুর স্টেশনে ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করতে দেখা গেছে অনেক যাত্রীকে।

    সময়মতো ট্রেন ছাড়ায় স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি সতর্কতাসহ বিশেষ ব্যবস্থা নিয়েছে রেলওয়ে। ঈদে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে। আগামী ৪ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ।

    এদিকে বাস টার্মিনালগুলোতে বাসে বাড়ি ফেরার চাপ নেই বললেই চলে। বেশিরভাগ বাস সিট ফাঁকা রেখে বাস ছেড়ে যাচ্ছে।

    পরিবহন সংশ্লিষ্টদের ধারণা, সন্ধ্যার পর চাপ কিছুটা বাড়তে পারে। আর বৃহস্পতিবার থেকে পুরোদমে শুরু হবে যাত্রীর চাপ। তবে লম্বা ছুটি থাকায় এবার অস্বাভাবিক চাপ পড়বে না বলেও ধারণা তাঁদের।

    মহাখালী জোনের পরিদর্শক (ট্রাফিক) তারিকুল আলম সুমন বলেন, ‘এবারের ঈদযাত্রায় আশা করি চলাচল নির্বিঘ্নে করতে পারবে লোকজন। মহাখালী টার্মিনালে কোনো চাঁদাবাজি বা টিকিট কালোবাজারি নেই।’

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ