বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এনডিটিভির সঙ্গে সাক্ষাতকারে যা বললেন তুলসী গ্যাবার্ড

    বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এনডিটিভির সঙ্গে সাক্ষাতকারে যা বললেন তুলসী গ্যাবার্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড।

    সোমবার (১৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর তথাকথিত নির্যাতন নিয়েও মন্তব্য করেছেন।

    গ্যাবার্ড বলেন, ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী ‘ইসলামি সন্ত্রাসবাদ’ রুখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি সে দিকেই মনোযোগী।

    এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া বিশেষ এক সাক্ষাতকারে তুলসী গ্যাবার্ড বলেন, অপ্রত্যাশিতভাবে দীর্ঘ সময় ধরে সংখ্যালঘুদের ওপর- বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্যদের ওপর নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার ও প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রশাসন গভীর উদ্বেগ জানিয়ে আসছে।

    মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রীসভা আলোচনা শুরু করেছে। এর মধ্যেই আমরা বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছি।

    গ্যাবার্ড বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামি সন্ত্রাসবাদ উত্থানের পেছনে যে মতাদর্শ কাজ করছে তা চিহ্নিত করতে কাজ করছেন এবং এর সঙ্গে যুক্ত তাদেরকে প্রতিহত করতে তিনি বদ্ধপরিকর।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাবার্ড তার সাক্ষাতকারে বাংলাদেশের ধর্মীয় সহিংসতা এবং নির্যাতন নিয়ে উদ্বেগের পাশাপাশি গত দুই মাস ধরে পাকিস্তানের গোয়েন্দা বাহিনী এআইআইয়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপনের বিষয়ে সতর্ক রয়েছেন বলে জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন