বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ট্রেনে সন্ত্রাসী হামলার পেছনে ভারত জড়িত: পাকিস্তান

    ট্রেনে সন্ত্রাসী হামলার পেছনে ভারত জড়িত: পাকিস্তান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান দাবি করেছে, জাফর এক্সপ্রেসে সন্ত্রাসী হামলার পেছনে ভারতের হাত রয়েছে।

    দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী বৃহস্পতিবার (১৩ মার্চ) এই অভিযোগ করেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেননি তিনি। খবর জিও টিভির।

    উদ্ধার অভিযানের একদিন পর মুখপাত্র শাফকাত আলী খান ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, জাফর এক্সপ্রেস হামলার পর অভিযান চালিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে  সন্ত্রাসীরা আফগানিস্তানে থাকা তাদের সহযোগীদের সাথে যোগাযোগ করেছিল।

    পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ইন্টারসেপ্ট করা কলগুলো আক্রমণকারীদের সঙ্গে আফগানিস্তানে থাকা তাদের কামান্ডারদের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছে। সন্ত্রাসীরা আফগানিস্তানে নিরাপদ আশ্রয়ে রয়েছে। পাকিস্তান বারবার আফগান অন্তর্বর্তী সরকারকে বিএলএর মতো গোষ্ঠীগুলোকে সন্ত্রাসবাদের জন্য তার মাটি ব্যবহার করতে বাধা দেয়ার জন্য অনুরোধ করেছে। তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না আফগান সরকার। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের লক্ষ্য আফগানিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ সম্পর্ক জোরদার করা।

    এদিকে ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, জাফর এক্সপ্রেসের ঘটনা যেই করেছে, তাকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। তিনি যোগ করেছেন যে, ইসলাম, পাকিস্তান এবং বেলুচিস্তানের সাথে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই।

    অপর এক বিবৃতিতে আইএসপিআর বলেছে, গোয়েন্দা প্রতিবেদনগুলো দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত করেছে যে আক্রমণটি আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসবাদী চক্রের নেতাদের নির্দেশনায় হয়েছে। এছাড়া ঘটনার পুরো সময় ধরে সন্ত্রাসীদের সাথে আফগানিস্তানে থাকা সন্ত্রাসীদের সরাসরি যোগাযোগে ছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন