বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • পাকিস্তানে আস্ত ট্রেন ‘ছিনতাই’, জিম্মি শতাধিক যাত্রী!

    পাকিস্তানে আস্ত ট্রেন ‘ছিনতাই’, জিম্মি শতাধিক যাত্রী!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ট্রেনে গুলি চালায় এবং ট্রেনটি হাইজ্যাক করার দাবি করে। হামলাকারীরা জানান, তাদের হামলায় ৬ জন নিহত হয়েছে এবং অন্তত ১০০ জন যাত্রীকে বন্দী করা হয়েছে।

    করাচি ভিত্তিক সংবাদমাধ্যম ডন বলছে, কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ার যাচ্ছিল ট্রেনটি। সেই সময়েই জঙ্গি হামলা হয়। হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। ট্রেনের যাত্রী ও নিরাপত্তাকর্মীদের বন্দী করা হয়েছে বলে জানানো হয়েছে ওই জঙ্গি সংগঠনের তরফ থেকে।

    ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি বলছে, পাকিস্তান রেলওয়ে পরিচালিত জাফর এক্সপ্রেস নামের ট্রেন হাইজ্যাকের দাবি করেছে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিএলএ। তারা দাবি করেছে, ট্রেনে থাকা শতাধিক যাত্রী এখন তাদের কাছে জিম্মি। এ নিয়ে তারা একটি বিবৃতিও প্রকাশ করেছে। ওই বিবৃতিতে বেলুচ লিবারেশন আর্মি বলছে, হামলা চালিয়ে ৬ পাকিস্তানি সেনাকে হত্যা করেছে তারা।

    বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিএলএর ভাষ্য, ‘আমাদের যোদ্ধারা রেললাইন উড়িয়ে দিয়েছে, যার ফলে জাফর এক্সপ্রেস থামতে বাধ্য হয়। যোদ্ধারা দ্রুত ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, সব যাত্রীদের জিম্মি করে।’

    এরপর কড়া ভাষায় হুমকিও দেয় তারা। তাতে বলা হয়, ‘যদি দখলদার বাহিনী কোনো সামরিক অভিযানের চেষ্টা করে, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। শত শত জিম্মিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং এই রক্তপাতের দায় সম্পূর্ণভাবে দখলদার বাহিনীকেই নিতে হবে।’

    বার্তা সংস্থা রয়টার্স বলছে, ট্রেনটিকে লক্ষ্য করে প্রথম গুলি করা হয়। এরপর হাইজ্যাক করা হয়। কর্তৃপক্ষের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, ট্রেনটির নয়টি কামরায় প্রায় ৫০০ যাত্রী ছিলেন। বেলুচিস্তান প্রদেশ সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, পেহরো কুনরি এবং গাদালরের মাঝে ট্রেনটিকে হাইজ্যাক করা হয়। এলোপাতাড়ি গুলি চালানো হয় ট্রেন লক্ষ্য করে। চালককে বাধ্য করা হয় ট্রেন থামাতে।

    এই খবর আসামাত্রই প্রাদেশিক সরকার জরুরি ভিত্তিতে পুলিশ ও আধা সামরিক বাহিনী পাঠিয়েছে এলাকায়। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন