বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নরসিংদীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো ছয় বছরের সুমাইয়া

    নরসিংদীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো ছয় বছরের সুমাইয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের রসুলপুর ঈদগাঁপাড়ায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে ছয় বছরের শিশু সুমাইয়া আক্তারের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত সুমাইয়া রসুলপুর ঈদগাঁপাড়া এলাকার পেশায় জেলে মনির হোসেনের মেয়ে। করিমপুর নৌ ফাঁড়ি পুলিশের পরিদর্শক সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

    স্থানীয়দের বরাতে জানা গেছে, হঠাৎ করে মনির হোসেনের বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পুরো ঘর দাউ দাউ করে জ্বলে ওঠে। আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা সুমাইয়া আগুনে পুড়ে প্রাণ হারায়।

    ঘটনার সময় শিশুটির বাবা মনির হোসেন মাছ ধরতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে ছিলেন, আর মা বাড়ির পাশের কৃষিজমিতে কাজে গিয়েছিলেন। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

    দরিদ্র এই পরিবারটি একদিকে বাড়ি হারিয়েছে, অন্যদিকে হারিয়েছে আদরের সন্তানকে। তাদের এই শোকাবহ পরিস্থিতিতে সমাজের সহৃদয়বানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


    নতুন/কাগজ/সালাহউদ্দিন/নরসিংদী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন