বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নাটোরে দুই কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

    নাটোরে দুই কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাটোরে মসলা ও বেকারি কারখানায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অঃ দাঃ) জহুরা সিকদার।

    সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৬ মার্চ (বৃহস্পতিবার) নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

    উক্ত ভ্রাম্যমাণ আদালতে হলুদ ও মরিচের গুড়ার অনুকুলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে উৎপাদন ও মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বড়গাছার আনোয়ার মসলা মিলকে (মালিক মোঃ আনোয়ার হোসেন) ২০ হাজার টাকা এবং লেবেলবিহীন, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ ও মুল্য ছাড়া ডেকোরেটেড কেক বিক্রয় বিতরণ করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুযায়ী নারায়ণকান্দির ফাতেমা বেকারিকে (মালিক আবু মুছা) ৫ হাজার টাকা জরিমানা সহ মোট ২ টি মামলা দায়ের করা হয়।পাশাপাশি দঃ বড়গাছার সানফ্লাওয়ার অয়েল মিলকে ৭ দিনের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণের জন্য আবেদন করার পরামর্শ দেয়া হয়।

    উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মোঃ শামীম হোসেন।

    আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

    জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।


    নতুন/কাগজ/নাটোর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন