বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পাবনায় ৮শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    পাবনায় ৮শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাবনার আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের (এবি ট্রাস্ট) উদ্যোগে ৮শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১০টায় কুঠিপাড়া আহেদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়।

    ইফতার বিতরণ কর্মসূচি উদ্ভোধন করেন এবি ট্রাস্টের চেয়ারম্যান, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী, শ্রমিক দলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক এবং পাবনা ০৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মশিউর রহমান মন্ডল এবং অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান।

    এছাড়া পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,পাবনায় শিমুল বিশ্বাস এর উদ্যোগে বিগত সময় থেকে সাধারণ জনগণের সেবায় কাজ হচ্ছে, যা চলমান রয়েছে। এই মানব সেবার কাজ এগিয়ে নিতে জেলা প্রশাসক এর তরফ থেকে সাহায্য করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।


    মেহেদী হাসান রিয়াদ, পাবনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন