বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ‘আন্দোলন দমনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেন শেখ হাসিনা ও সরকারের ঊর্ধ্বতনরা’

    ‘আন্দোলন দমনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেন শেখ হাসিনা ও সরকারের ঊর্ধ্বতনরা’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার বিক্ষোভ দমনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে। সোমবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে এ তথ্য তুলে ধরেন হাইকমিশনার ভলকার তুর্ক।

    ভলকার তুর্ক বলেন, গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার তথ্যও মিলেছে। অভ্যুত্থানে অনেক তরুণ আহত হয়েছে উল্লেখ করে এসময় তিনি তাদের জরুরি চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিতে গুরুত্ব দেন।

    এসময় ভলকার তুর্ক বাংলাদেশে সংস্কারের উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, সংস্কারের মাধ্যমে একটি নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে বাংলাদেশ। এই প্রচেষ্টা জবাবদিহিতা নিশ্চিতে সহায়ক হবে।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বক্তব্যে আসিফ নজরুল জানান, মানবাধিকার, জবাবদিহি নিশ্চিতে অন্তর্বর্তী সরকার সংস্কারের ওপর গুরুত্ব দিচ্ছে। সেইসঙ্গে অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন