বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শান্তিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

    শান্তিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের শান্তিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক ব্যাক্তি আহত হয়েছেন। 


    মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায়  উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর  গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। 


    স্থানীয়রা জানায়, শ্রীনাথপুর গ্রামের এলকাছ মিয়া, ইদ্রিছ মিয়া গোষ্ঠীর লোকজনের সাথে একই গ্রামের মো. মুরছালিন মিয়া, মনছুর উদ্দিন ও ইয়াস উদ্দিনসহ চার গোষ্ঠীর লোকজনের (মড়লবাড়ির) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সোমবার দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা বিচার শালিসের মাধ্যমে শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়নি। এরই জেরে মঙ্গলবার তর্কাতর্কি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে জড়িয়ে পড়েন উভয়পক্ষ। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোন পক্ষ অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    নতুন/কাগজ/এনামুল/সুনামগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন