বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু

    মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ অধ্যক্ষ সহ দু'জন মারা গেছেন।

     

    মঙ্গলবার (৪ঠা মার্চ) সিলেটের পৃথক দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

     

    নিহতরা হলেন-বড়লেখা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের হাটবন্দ এলাকার মৃত বীরেন্দ্র দেবনাথের ছেলে তৎকালীন বড়লেখা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ সুভাষ চন্দ্র দেবনাথ (৬৫) এবং ৫ নম্বর ওয়ার্ডের মুড়িগুল এলাকার আব্দুল মুকিতের ছেলে ফাহাদ মনসুর (২৩)।

     

    স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার রাতে বড়লেখা পৌর শহরের প্রধান সড়কের দক্ষিণবাজার এলাকায় দ্রুত গতিতে আসা ফাহাদ মনসুরের মোটরসাইকেলের সঙ্গে উল্টো দিক থেকে আসা সুভাষ চন্দ্র দেবনাথের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেল আরোহি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট ওসমানী এমএজি হাসপাতালে পাঠান। পরে স্বজনরা তাদের পৃথক দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে মঙ্গলবার বিকালে ফাহাদ মারা যান। একই দিন সন্ধ্যায় সুভাষ চন্দ্র দেবনাথ ও মারা যান।

     

    মঙ্গলবার(৫ই মার্চ) রাতে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সহ দু'জন মারা গেছেন। এর মধ্যে শিক্ষকের ভাই থানায় যোগাযোগ করে জানিয়েছেন, তাদের কোনো অভিযোগ নেই।’


    নতুন/কাগজ/তিমির/বনিক/মৌলভীবাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন