বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে দুইজনকে পিটিয়ে হত্যা, গুলিবিদ্ধ ৫

    মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে দুইজনকে পিটিয়ে হত্যা, গুলিবিদ্ধ ৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে দুইজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এর আগে ওই দুইজনের গুলিতে স্থানীয় পাঁচ বাসিন্দা আহত হন।

    সোমবার (৩ মার্চ) রাতে উপজেলার ইওচিয়া ইউনিয়নের চাঁনখোলা এলাকায় রাত ৯টা থেকে ১০টার মধ্যে এই ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জানান, মসজিদে নামাজের সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় বেশ কয়েকজন সশস্ত্র ডাকাত একটি বাড়িতে আসে। গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করতে শুরু করে। এক পর্যায়ে ডাকাতরা গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুজনকে স্থানীয়রা ধরে গণপিটুনি দিলে মারা যায়। এ ঘটনায় ডাকাতের গুলিতে পাঁচজন আহত হয়।

    তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত ও আহতদের সবাইকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি বলেও মন্তব্য করেন সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা।

    এ ব্যাপারে জানতে চাইলে রাত ১২টার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, নিরাপত্তা বাহিনী আমাকে জানিয়েছে- ডাকাতির চেষ্টা করলে গ্রামবাসীরা মসজিদের লাউডস্পিকার ব্যবহার করে ডাকাতদের উপস্থিতি ঘোষণা করে। এতে ডাকাতরা পালানোর চেষ্টা করলে দুজনকে ধরে পিটিয়ে হত্যা করা হয়। আমি এখন সেখানে যাচ্ছি এবং পরে বিস্তারিত জানাতে পারব বলেও মন্তব্য করে তিনি।


    জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন