বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

    শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাভারে ডায়নামিক সোয়েটার নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন। তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার পরিমাণ প্রায় ৬ কিলোমিটার। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।

    সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় ওই পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে। বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছে।

    পোশাক শ্রমিকদের দাবিগুলো হলো- বেতন ৯ শতাংশ বৃদ্ধি, হাজিরা বোনাস ১ হাজার টাকা, রমজান মাসে ইফতারির বিল বৃদ্ধি, বন্ধের দিন ওভার টাইমের হারে বিল প্রদান। এছাড়া ঈদ বোনাস বেতনের সমহারে প্রদান, ওভারটাইমের বকেয়া পাওয়া ও রমজান মাসে কর্ম ঘণ্টা কমানোসহ কয়েকজন স্টাফকে চাকরিচ্যুত করার দাবি জানান।

    রাসেল নামে এক শ্রমিক বলেন, ‘ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। দুই মাস আগে আমরা ১৩ দফা দাবিতে আন্দোলন করি। সেসময় কারখানার কর্তৃপক্ষ সব দাবি মেনে নিয়েছে বলে জানায়। কিন্তু তারা মূলত ২টা দাবি মেনে নিয়েছে। আর বাকিগুলো মানেনি। ম্যানেজমেন্টের যে পিডির জন্য আজ আমরা রাস্তায়।’

    সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা গনমাধ্যমকে বলেন, ডায়নামিক সোয়েটার নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছে বলে জানান তিনি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।


    সাভার উপজেলা প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন