বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • সৌদি আরবে চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু

    সৌদি আরবে চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে শনিবার (১ মার্চ) থেকে রোজা শুরু হবে। সৌদি চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে। খবর আরব নিউজ।

    দেশটির বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়, যার মধ্যে সুদাইর ও তুমাইর অঞ্চল অন্তর্ভুক্ত ছিল।

    এর আগে বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সকল নাগরিকদের শুক্রবার বিকালে রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানায়।

    রমজান হল হিজরি সনের নবমতম মাস। হিজরি সনে বছর হয় ৩৫৪ বা ৩৫৫ দিনে। রমজানে রোজা রাখা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি এবং এটি সকল সুস্থ মুসলিমের জন্য বাধ্যতামূলক। তবে ছোট শিশু, অসুস্থ ব্যক্তি, ভ্রমণকারী, গর্ভবতী, দুধপান করানো বা ঋতুমতী নারীদের  রোজা না রাখার ব্যাপার শিথিলতা রয়েছে।

    এদিকে সৌদি আরবের পাশাপাশি ইন্দোনেশিয়া, আরব আমিরাতে রোজা শুরু হচ্ছে। তবে, মালয়েশিয়া ও ব্রুনাইয় চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২ মার্চ থেকে এসব দেশে পবিত্র রোজা শুরু হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন