বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • সবার আগে রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করল যে দেশ

    সবার আগে রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করল যে দেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সবার আগে পবিত্র রমজান মাসের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। শনিবার (০১ মার্চ) থেকে দেশটিতে শুরু হবে পবিত্র রমজান মাস। অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে এ তারিখ ঘোষণা করেছে। খবরটি প্রকাশ করেছে খালিজ টাইমস।

    অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি সিডনির আকাশে স্থানীয় সময় সন্ধ্যায় ৭টা ৩২ মিনিটে পবিত্র রমজান মাসের চাঁদ উঠবে এবং ৭টা ৪৪ মিনিট পর্যন্ত এ চাঁদ দেখা যাবে। ১২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে দেখা যাবে।

    অপরদিকে পার্থ শহরে নতুন চাঁদটি ৭টা ৮ মিনিটে অস্ত যাবে। সেখানে সূর্যাস্তের পর চাঁদটি আকাশে আরও ১৬ মিনিট অবস্থান করবে। রমজান মাস শুরু হওয়ার ঘোষণা দেওয়ায় আজ শুক্রবার রাতে দেশটির সবগুলো মসজিদে তারাবির নামাজ পড়া হবে।

    এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রমজানের চাঁদ অনুসন্ধান করা হবে। ইসলামের জন্মভূমি পবিত্র নগরী মক্কায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর থেকে চাঁদ দেখার তোড়জোড় শুরু হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন