বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ৫ মিলিয়ন ডলারে মিলবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব

    ৫ মিলিয়ন ডলারে মিলবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইবি-৫ ভিসার পরিবর্তে পাঁচ মিলিয়ন ডলারের বিনিময়ে একটি ‘গোল্ড কার্ড’ চালুর প্রস্তাব দিয়েছেন। এই ‘গোল্ড কার্ড’ অর্জনের মাধ্যমে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভের সুযোগ পাবেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি এ ঘোষণা দেন।

    গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, ‘আমেরিকায় বড় অঙ্কের বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ইবি–৫ ভিসা দিয়ে স্থায়ী বাসিন্দা হওয়া যায়। এর পরিবর্তে এখন থেকে গোল্ড কার্ড চালু করা হবে।

    এই গোল্ড কার্ডের মূল্য ৫০ লাখ ডলার ধরা হবে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘পৃথিবীর ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমেরিকায় আসতে পারেন। আগামী দুই সপ্তাহের মধ্যে এই নতুন প্রকল্পের বিস্তারিত জানানো হবে।’

    এই গোল্ড কার্ডে গ্রিন কার্ডের সমস্ত সুবিধা পাওয়া যাবে এবং এটি নাগরিকত্ব পাওয়ার পথ খুলে দেবে বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, রাশিয়ার ধনকুবেররাও এই গোল্ড কার্ড কিনতে পারবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘সম্ভবত পারবেন। আমি কয়েকজন রুশ অলিগার্ককে চিনি যারা খুবই ভালো মানুষ।’

    ১৯৯০ সাল থেকে যুক্তরাষ্ট্র ইবি-৫ ইমিগ্র্যান্ট ইনভেস্টর প্রোগ্রামটি চালু রয়েছে। বিদেশি বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য এই প্রোগ্রামটি চালু করা হয়।

    গতকাল মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, ‘ইবি-৫ প্রোগ্রাম অর্থহীন, কাল্পনিক ও প্রতারণায় পরিপূর্ণ। প্রেসিডেন্ট ট্রাম্প একে বাতিল করে গোল্ড কার্ড চালু করতে চাইছেন।’

    বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এই নতুন প্রোগ্রাম বাস্তবায়িত হলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য মার্কিন অভিবাসন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন