বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নরসিংদীতে ৪৬ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

    নরসিংদীতে ৪৬ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদী পৌর শহরের শালিধা নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ এর নরসিংদী ক্যাম্পের সদস্যরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।


    গ্রেপ্তারকৃতরা হলেন—বরিশালের মুলাদী থানার খাসেরহাট এলাকার বাসিন্দা রাকিব ঘরামি (২৮), ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জ থানার আগানগর এলাকার মিলন হোসেন (৩১) এবং গোপালগঞ্জের কাশিয়ানি এলাকার আলামিন শেখ (২৩)।


    র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পিকআপে করে নরসিংদীসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। অভিযানের সময় ৪৬ কেজি গাঁজা বহনকারী একটি পিকআপও জব্দ করা হয়েছে। এ ঘটনায় নরসিংদী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।


    নক/সালাহউদ্দিন/নরসিংদী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন