বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাংলাদেশী ৩ প্রবাসীর মধ্যেপ্রাচ্যে মৃত্যু

    বাংলাদেশী ৩ প্রবাসীর মধ্যেপ্রাচ্যে মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও কাতারে রোববার (২৩শে ফেব্রুয়ারি) পৃথক সময়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা ৩ প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দু'জনই জয়চন্ডী ইউনিয়নের। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    জানাযায়, মধ্যপ্রাচ্যের কাতারের আলকুর শহরে রাজমিস্ত্রীর কাজ করেন কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংঙ্গীরকুল গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে আব্দুল খালিক (৪২)। রোববার বিকেলে ঢালাইয়ের কাজ করার সময় মেশিনের আঘাতে আব্দুল খালিক গুরুতর আহত হন। আহত আব্দুল খালিককে দ্রুত উদ্ধার করে আলকুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

    এদিকে সৌদি আরবের রিয়াদ শহরে শনিবার রাতে বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শামীম আহমদ (৩৮) নামক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শামীম আহমদ উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ গিয়াসনগর (লামাগাও) গ্রামের মৃত মজমিল আলীর ছেলে। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা ছিলো।

    এছাড়াও সৌদি আরবের মদিনা শহরে রোববার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো: মতিউর রহমান (৬২) নামক এক ব্যক্তির মুত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে মদিনা শহরে কাজ ও বসবাস করতেন। নিহত মো: মতিউর রহমান উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের মোল্লাবাড়ির মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তাকে মদিনায় মসজিদ আল হারামে জানাযার পর সেখানেই দাফন করা হবে।

    জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য ও বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান বিষয়গুলো নিশ্চিত করে জানান তিনি।


    নক/তিমির/মৌলভীবাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন