বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সঠিক বিচার প্রাপ্তির লক্ষ্যে কমিউনিটি সভা ও ভিডিও প্রদর্শনী

    সঠিক বিচার প্রাপ্তির লক্ষ্যে কমিউনিটি সভা ও ভিডিও প্রদর্শনী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বল্প খরচে ও অল্প সময়ে সঠিক বিচার প্রাপ্তির লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে সভা ও প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।

    ইউরোপিয়ান ইউনিয়ন এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রকল্পের বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে রয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও।

    এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কো-অর্ডিনেটর মো. মোশারফ হোসেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. রাজেউর রহমান, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর রতন টুডু প্রমুখ।

    অপরদিকে বিকেল ৩ টায়  ৪নং বেতদিঘী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মান্নান মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কো-অর্ডিনেটর মো. মোশারফ হোসেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. শাহাদৎ হোসেন প্রমুখ।

    সভায় ২নং আলাদীপুর ইউনিয়ন পরিষদ ও ৪নং বেতদিঘী ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, ইমাম, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

    গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভায় বক্তরা বলেন, অল্প খরচে স্বল্প সময়ে ৩০০০০০/- (তিন লক্ষ) টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি মামলা গ্রাম আদালত সেবার মাধ্যমে কোন ধরণের ঝামেলা ছাড়াই বিরোধ ও সমস্যার নিস্পত্তি হচ্ছে৷ এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মানুষেরা তাদের আইনি সেবা পাচ্ছেন৷ সে কারণে আইনি সেবা ও সমস্যা সমাধানে গ্রাম আদালতে আসার আহ্বান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তাদের৷


    নক/আমিনুল/দিনাজপুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন