বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নিয়ন্ত্রণে আসেনি সাজেকের আগুন, পুড়ে ছাই ৭০টি রিসোর্ট

    নিয়ন্ত্রণে আসেনি সাজেকের আগুন, পুড়ে ছাই ৭০টি রিসোর্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাঙামাটির সাজেক ভ্যালিতে লাগা আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জানা গেছে, আগুনে সাজেকের ৬০-৭০টি রিসোর্ট পুড়ে গেছে।

    জানা যায়, দুপুর ১টার দিকে সাজেকের রুইলুই এলাকায় অবস্থিত কটেজপল্লীর অবকাশ কটেজে আগুনের সূত্রপাত হয়। পাহাড়ের শীর্ষে অবস্থিত এই পর্যটনকেন্দ্রের আশপাশে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা না থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যেতে থাকে একের পর এক কটেজ। সেনাবাহিনী ও স্থানীয়রা নানাভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে।

    বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানিয়েছেন, এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। খাগড়াছড়ি সদর থেকে দুইটি ইউনিট এবং দীঘিনালা থেকে একটি ইউনিট সাজেকে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া রাঙামাটি থেকে আরও একটি ইউনিট পথে রয়েছে। তবে ফায়ার সার্ভিস এলেও সাজেকে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

    ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, এখনো কতটা পুড়েছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে আনুমানিক ৬০-৭০টি রিসোর্ট আগুনে পুড়ে গেছে।

    রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুনের তীব্রতা কমেছে। পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

    তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে বিমান বাহিনীর সঙ্গে কথা হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টারে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হবে। ইতোমধ্যে হেলিকপ্টার রওনা দিয়েছে।

     

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন