বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • আমিরাতে বাংলা বর্ণমালায় লেখা প্রতিষ্ঠানগুলো শোভা পাচ্ছে

    আমিরাতে বাংলা বর্ণমালায় লেখা প্রতিষ্ঠানগুলো শোভা পাচ্ছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে সময় যত গড়াচ্ছে ততই বেড়ে চলছে বাংলাদেশি প্রতিষ্ঠান এর সংখ্যা।দিন দিন প্রতিষ্ঠান এর মাত্রা দিচ্ছে বাংলাদেশি কমিউনিটিতে নতুনত্ব। 

    সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি দোকান প্রতিষ্ঠান গুলোতে আরবি-ইংরেজিতে লেখার পাশাপাশি শোভা পাচ্ছে বাংলা অক্ষরের সাইনবোর্ড গুলো। অলি-গলিতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানেও বাংলা লেখার কারণে বাড়ছে স্বদেশীদের আনাগোনো। 

    একটি সময় ছিল যে সময়ে বাংলাদেশি প্রবাসীদের সাধারণত শ্রমিক এর চোখে দেখা হতো,কিন্তু বর্তমানে বাংলাদেশি ব্যবসায়ীরা দেখিয়ে দিচ্ছে যে তারা প্রতিষ্ঠান এর মালিক ও হতে পারে। সেই সাথে জানান দিচ্ছে বাংলা অক্ষরে বড় করে লিখে এটি বাংলাদেশি প্রতিষ্ঠান। 

    সংযুক্ত আরব আমিরাতের সাতটি প্রাদেশিক প্রদেশ আবু ধাবি,আজমান, দুবাই, আল ফুজাইরাহ, রাআস আল খাইমাহ, আশ শারজাহ্ এবং উম্ম আল ক্বাইওয়াইন যার মধ্যে আবুধাবি শহর ফেডারেশনের রাজধানী ও দুবাই দেশের বৃহত্তম শহর।

    রেষ্টুরেন্ট এর দোকান থেকে শুরু করে মোবাইল প্রতিষ্ঠান,ড্রাই ফ্রুর্টস প্রতিষ্ঠান,সুপার মার্কেট,টাইপিং সেন্টার,হেয়ার সেলুন প্রতিষ্ঠান,ক্যাফটেরিয়া,সহ বাংলাদেশি মালিকাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে দেখা মিলছে বাংলা অক্ষরের লেখা সাইনবোর্ড গুলো।

    নাড়ির টান পৃথিবীর প্রতিটি মানুষেরই রয়েছে। মা, মাতৃভাষা ও মাতৃভূমি—এ তিনটি জিনিস মানুষের কাছে মহা মূল্যবান। মাতৃভূমির মাটি ও মানুষের প্রতি ভালোবাসা ধর্মপ্রাণ মানুষের স্বাভাবিক ও সহজাত প্রবৃত্তি,তাই বাংলাদেশি প্রতিষ্ঠান গুলো সাইনবোর্ড এর মাধ্যমে বাংলা অক্ষরের লেখাকে সম্মান জানিয়ে বড় অক্ষরে জানান দিচ্ছে এটি বাংলাদেশি মালিকাধীন প্রতিষ্ঠান। 

    সাইনবোর্ড এর মাধ্যমে মাতৃভূমি ও জন্মস্থানের প্রতি প্রবাসীদের এ দুর্নিবার আকর্ষণ বা ভালোবাসা, ভালো লাগা, গভীর আবেগ-অনুভূতি ও মমত্ববোধকে বলে দেশপ্রেম।সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক স্হান গুলোতে শোভা পাচ্ছে এ বাংলা বর্ণমালার সাইনবোর্ড গুলো।

    দেশটির শারজাহ প্রবাসী ও হাবিবুর রহমান টাইপিং সেন্টার এর চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব বলেন,আমরা বাংলা ভাষাকে সম্মান করি,যে বাংলা ভাষার জন্য ১৯৫২ সালে সালাম রফিক এর মতো অনেক মানুষ প্রাণ দিয়েছিল যার বিনিময়ে আমরা পেয়েছি বাংলাতে কথা বলার অধিকার, তাই আমিরাতে যে কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান হলে ইংরেজি আরবির পাশাপাশি আমরা বাংলাকে মর্যাদা দিতে ভুলে যাই না।

    দুবাই প্রবাসী মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ  বলেন সাইনবোর্ডে বাংলা অক্ষরে বাংলা বর্ণমালা দেখলে গর্বে বুক ভরে যায়,তা ছাড়া সহজে জানা যায় এটি বাংলাদেশি প্রতিষ্ঠান,যার কারণে সেবা নিতে কষ্ট পেতে হয় না।

    বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ১০ লাখ এর বেশি প্রবাসী রয়েছে,দেশটির বিভিন্ন জায়গায় বাংলা বর্ণমালা দেখলে নিজ দেশকে এবং নিজ ভাষাকে খুঁজে পান রেমিট্যান্স যোদ্ধারা।


    মাহিম/মুন্না/ইউএই/নক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন