মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশি পর্যটক বাড়ায় ফের জমজমাট কলকাতার নিউ মার্কেট শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • সাজেক ভ্যালিতে রিসোর্টে ভয়াবহ আগুন

    সাজেক ভ্যালিতে রিসোর্টে ভয়াবহ আগুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে একটি রিসোর্টে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত আশপাশের অন্যান্য রিসোর্টে ছড়িয়ে পড়ে।

    বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মনটানা রেস্টুরেন্ট, মারুয়াতি রেস্টুরেন্টসহ অন্তত আটটি রির্সোট পুড়ে ছাই হয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে পারছে না। আগুন নেভাতে খাগড়াছড়ির দীঘিনালা ফায়ার সার্ভিস সাজেকে যাচ্ছে।

    স্থানীয়রা বলেন, দুপুরে অবকাশ রির্সোট থেকে আগুনের সূত্রপাত হয়ে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও কেউ বলতে পারেনি প্রশাসন। সাজেকে ফায়ার সার্ভিস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

    শিরীন আক্তার বলেন, ‘ধারণা করা হচ্ছে শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন