মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশি পর্যটক বাড়ায় ফের জমজমাট কলকাতার নিউ মার্কেট শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • সাভারে সিলিন্ডার থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

    সাভারে সিলিন্ডার থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।

    রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে আশুলিয়ার দুর্গাপুর চালাবাজার এলাকার সোহাগ মণ্ডলের মালিকানাধীন দোতলা ভাড়াবাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এই বিস্ফোরণ ঘটে।

    দগ্ধরা হলেন- বিউটি আক্তার (২৮), মো. জাহাঙ্গীর (৩২) ও শিশু তোহা (৫)। জাহাঙ্গীর একটি ওষুধ কারখানায় এবং তার স্ত্রী একটি চামড়াজাত পণ্যের কারখানায় চাকরি করেন।

    তাদের গ্রামের বাড়ি মাগুরা জেলায়। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

    জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন রহমান জানান, আশুলিয়া দগ্ধ শিশুসহ তিনজন এসেছেন। বিউটির ৩৩ শতাংশ, জাহাঙ্গীরের ৯১ শতাংশ ও শিশু তোহার শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

    স্থানীয়রা জানান, এলপি গ্যাস ব্যবহার করত ওই পরিবারটি। সকালে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলেই এ দুর্ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন