মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশি পর্যটক বাড়ায় ফের জমজমাট কলকাতার নিউ মার্কেট শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • চট্টগ্রামে টেক্সটাইল মিলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    চট্টগ্রামে টেক্সটাইল মিলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্তে এবালন গার্মেন্টস নামক পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টা ৫০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস জানায়, কারখানার চারতলা ভবনের ওপরের তলায় আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাড়ে সাতটায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছে।

    ফায়ার সার্ভিস পটিয়ার উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ জানান, বিকেল ৪টা ৫০ মিনিটে কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এবালন গার্মেন্টস নামের ওই পোশাক কারখানায় জ্যাকেট তৈরি করা হয়। কারখানার চারতলায় আগুন লাগে। ওই তলায় শ্রমিকরা কাজ করেন না। কাজ করেন দ্বিতীয় ও তৃতীয় তলায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকরা নিচে নেমে গেছেন।

    কারখানার কোয়ালিটি সুপারভাইজর মো. ইব্রাহিম বলেন, চারতলায় ইবাদতখানা। সেখানে আসরের নামাজ পড়তে ওঠা কয়েকজন শ্রমিক নামাজ শেষে ধোঁয়া দেখতে পান। তখন সাইরেন বাজানো হলে শ্রমিকরা নিরাপদে নেমে যান। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

     

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন