বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • এমন ভোট উৎসব করতে চাই, যাতে মানুষ ঈদের আনন্দ পায়: সিইসি

    এমন ভোট উৎসব করতে চাই, যাতে মানুষ ঈদের আনন্দ পায়: সিইসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ভোট পাহারা দেওয়া নাগরিকদের দায়িত্ব এবং প্রয়োজন হলে নির্বাচনী কেন্দ্রেও পাহারা দেওয়া উচিত।

    শনিবার (২২ ফেব্রুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়ায় মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং হাফেজ জালাল উদ্দীন আদর্শ হেফজখানার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

    সিইসি বলেন, সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন সৃষ্টি করা হবে। এ আন্দোলন ভোট দেওয়ার অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠিত করার। নির্বাচন যাতে সুন্দর হয় সে জন্য নিজের জমিটা যেভাবে পাহারা দেন, নিজের ভোটটিও পাহারা দিবেন। প্রয়োজনে কেন্দ্রেও পাহারা দিতে হবে।

    তিনি বলেন, এমন ভোট উৎসব করতে চাই, মানুষ যাতে ভোট দিয়ে ঈদের আনন্দের মতো আনন্দ উদযাপন করতে পারে। এ উৎসবে দেশপ্রেমিক, সৎ ও যোগ্য ব্যক্তিদের দেশবাসী ভোটের মাধ্যমে বিজয়ী করলে সমাজের সকল সমস্যা সমাধান হবে।

    নাসির উদ্দীন বলেন, নির্বাচন কমিশন চায় একটা নিরপেক্ষ, সুন্দর ও ত্রুটিমুক্ত নির্বাচন হোক। আমরা কারও পক্ষে কাজ করি না, করবোও না। এটা আমাদের অঙ্গীকার।

    তিনি বলেন, ভোটকেন্দ্রে বাধাপ্রধান, মানুষ মারার ঘটনাগুলো চলবে না। এসমস্ত অপরাধ কর্মকাণ্ড কোনোক্রমেই হতে দেওয়া হবে না।

    অনুষ্ঠানে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ ন ম শহীদ উদ্দিন ছোটন, চট্টগ্রামস্থ ইসলামিয়া তাহফিজুল কুরাআন একাডেমির পরিচালক আলহাজ মাওলানা হাফেজ আলিমুল হক চৌধুরী আল আযহারীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

    নতুন কাগজ/এন


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন